কলকাতায় 'বেঙ্গল রাইজিং: ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬', আর্থিক সচেতনতা ও বিনিয়োগে নতুন দিশা


দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই ফিনান্সিয়াল লিটারেসি (আর্থিক শিক্ষা) পড়ানো উচিত বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 

রবিবার কলকাতায় অনুষ্ঠিত 'বেঙ্গল রাইজিং: ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬'-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি আর্থিক শিক্ষাও।
এতদিন দেশে সাক্ষরতার উপর জোর দেওয়া হলেও এখন সময় এসেছে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই অর্থনৈতিক বিষয় সম্পর্কে সচেতন করে তোলার। তাঁর কথায়, "শেয়ার বাজার কী, আইপিও কী, এসআইপি কী, কীভাবে বিনিয়োগ করতে হয় এই ন্যূনতম জ্ঞান প্রত্যেক ছাত্রছাত্রীর থাকা উচিত
 তাই স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন এদিনের বেঙ্গল রাইজিং বিসনেস সামিটের উদ্যোক্তা সংস্থা স্কুল অফ ডে টেডার্সের প্রতিষ্ঠাতা ও সেবি রেজিস্টার্ড রিসার্চ এনালিস্ট ভোলানাথ দাস।
তিনি বলেন, বহুদিন ধরে তারা এই দাবী করে আসছেন। এদিন শিক্ষা প্রতিমন্ত্রীর ভাবনা শুনেও তাদের ভালো লাগল। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু।
সারা দিনব্যাপী এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন শেয়ার বাজার ও আর্থিক ক্ষেত্রের বিশেষজ্ঞ, সেবি-নিবন্ধিত পেশাদার, বিনিয়োগকারী, ট্রেডার, উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ২০০-রও বেশি প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদ গঠন এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে একাধিক বিশেষজ্ঞ বক্তৃতা, প্যানেল আলোচনা ও প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করা হয়। 

বক্তারা অংশগ্রহণকারীদের সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়।
PIC  SANTANU DOLUI 
PHONE   NO   7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

*টলিউডের নতুন তারকা মুখ অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী। "সেলাই" ছবিতে তার অভিনয়ে মুগ্ধ দর্শকমহল।*