মনসা পুজোর বিসর্জনে কানমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, মেতে উঠল এলাকার মানুষ
প্রতিবছরের মতো এ বছরও শ্রীশ্রী মনসা পুজোর বিসর্জন উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হল কানমারীতে। ভারত সেবাশ্রম সংঘ এবং কানমারী মৎস্য বাজার কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির অন্যতম সদস্য পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিমুক্তানন্দজী মহারাজ-সহ সংঘের বহু বিশিষ্ট সন্ন্যাসী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় প্রতিযোগিতা। নদীর বুকে একের পর এক নৌকার প্রতিযোগিতা দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। কানমারী বাজার সংলগ্ন এলাকার বিভিন্ন ক্লাবের উদ্যোগে প্রতিবছর শ্রীশ্রী মনসা পুজোর আয়োজন করা হয়। এই পুজো ও মেলাকে ঘিরে এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্য গড়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই মেলা প্রায় ৭০ বছর অতিক্রম করেছে। সময়ের সঙ্গে নানা পরিবর্তন এলেও মনসা পুজো ও মেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের আবে...