বিশ্ব ক্ষুধা দিবসে শিয়ালদহে অসহায় ক্ষুধার্থদের বিনামূল্যে খাদ্য পরিবেশন
বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়।
সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে “উৎকর্ষে আরোহণ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
কর্মসূচিতে রান্না করা খাবার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ “ভূতের রাজা দিল বর”।
দুপুরে এই কর্মসূচিতে বহু পথচলতি, শ্রমজীবী ও ক্ষুধার্ত মানুষদের হাতে খাদ্য তুলে দেওয়া হয়।
উৎকর্ষে আরোহণের পক্ষ থেকে অনুপম মজুমদার বলেন, বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজে এখনও বহু মানুষ প্রতিদিন খাদ্যের অভাবে কষ্ট পান এবং সেই মানুষদের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব।
শুধু একটি দিনের জন্য নয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন উদ্যোক্তারা।
খাদ্য বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকায় মানবিকতার এক সুন্দর ছবি ধরা পড়ে। সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যায়। আয়োজকদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান রেল যাত্রী থেকে স্থানীয় বাসিন্দা
PIC SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment