ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে স্বাধীনতা দিবস


৭৯তম স্বাধীনতা দিবসে দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্রগ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির সারাদিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল স্বাধীনতা দিবস।
সকালে সঙ্ঘের বিশিষ্ট সন্ন্যাসী, অতিথি ও স্থানীয় গুণীজনদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 দেশপ্রেমের আবহে ভরে ওঠা এই আয়োজনের অংশ হিসেবে ৭৯টি বৃক্ষরোপণ করা হয়, যা পরিবেশ রক্ষার বার্তা বহন করে।
এদিন মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং স্বামী প্রণবানন্দ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের স্বীকৃতি হিসেবে ৫০ বছরের ঊর্ধ্বে ৭৯টি দম্পতিকে স্বামী প্রণবানন্দ যুগল সেবা সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের স্বামী অন্বেষানন্দজী, স্বামী দেবেশানন্দ ও স্বামী হৃদয়ানন্দ, 

বিশিষ্ট সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী, লেখক ও গীতিকবি অনুভব হাজরা, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শচীন গিরি, 

স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান প্রমুখ। দিনভর দেশাত্মবোধ ও সামাজিক সংহতির বার্তায় মুখর ছিল গোটা এলাকা।

Comments

Popular posts from this blog

‘বিকশিত ভারত ২০৪৭’-এর দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষে স্কটিশ চার্চ কলেজে দু’দিনের আন্তর্জাতিক সেমিনার

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

অশান্ত বিশ্বের শান্তির পথ শ্রীচৈতন্যের বাণী, সেই বার্তাই বিশ্বব্যাপী প্রচার করে কলকাতায় ফিরলেন গৌড়ীয় মিশনের সভাপতি ও আচার্য্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ