আইআইটি ভুবনেশ্বর ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের মধ্যে মৌ সাক্ষর, ভারতীয় জ্ঞানব্যবস্থা ও আন্তঃবিভাগীয় গবেষণায় জোর
ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি,ভুবনেশ্বর এবং কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য ভারতীয় জ্ঞানব্যবস্থা, দর্শন, ডিজিটাল হিউম্যানিটিজ এবং আন্তঃবিভাগীয় গবেষণার ক্ষেত্রে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি করা।
বৃহস্পতিবার এই স্বাক্ষর করেন আইআইটি ভুবনেশ্বরের ডিন (স্পনসর্ড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি) অধ্যাপক দিনকর পাসলা এবং বিআরসি-র ডিন (অ্যাকাডেমিক) ও ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. অক্ষয় কুমার রথ, ড. নরেশ চন্দ্র সাহু এবং ডেপুটি রেজিস্ট্রার প্রদীপ কুমার সাহু।
এই সমঝোতা দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি তুলে ধরে।
এই সহযোগিতার আওতায় যৌথভাবে সম্মেলন, কর্মশালা, সেমিনার, বক্তৃতামালা এবং জনসংযোগমূলক কর্মসূচি আয়োজন করা হবে।
পাশাপাশি যৌথ গবেষণা প্রকল্প, প্রকাশনা এবং মানববিদ্যা, সমাজবিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে আন্তঃবিভাগীয় গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত করা হবে।
এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো ডিজিটাল হিউম্যানিটিজ এবং পাণ্ডুলিপি গবেষণার উন্নয়ন, যার মধ্যে ডিজিটাইজেশন, টেক্সট বিশ্লেষণ এবং ডিজিটাল গবেষণা টুল ও রিপোজিটরি তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই প্রসঙ্গে অধ্যাপক পাসলা বলেন, “এই সহযোগিতা সক্ষমতা বৃদ্ধিকে শক্তিশালী করবে এবং ভারতীয় জ্ঞানপ্রথা, নৈতিকতা, স্থায়িত্ব এবং সভ্যতাগত অধ্যয়ন নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনাকে সমৃদ্ধ করবে।”
অন্যদিকে ড. সুমন্ত রুদ্র জানান, এই অংশীদারিত্ব ভারতীয় জ্ঞানব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদ্যোগ প্রাচীন জ্ঞানব্যবস্থা ও আধুনিক একাডেমিক এবং প্রযুক্তিগত কাঠামোর মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তুলবে এবং আইআইটি ভুবনেশ্বরের আন্তঃবিভাগীয় উৎকর্ষ ও সাংস্কৃতিক গবেষণার প্রতি প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।
PIC SANTANU DOLUI
MOBILE NO --7499910422
Comments
Post a Comment