এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭,এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭,কলকাতায় তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি




বেটার কিচেন ম্যাগাজিনের উদ্যোগে এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ  সিজন ৭ সফলভাবে অনুষ্ঠিত হল কলকাতার গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। 
এবারের প্রতিযোগিতার মূল থিম ছিল ‘ফ্লেভার্স অফ ইন্ডিয়া’, যার মাধ্যমে তরুণ শেফদের ভারতীয় আঞ্চলিক রান্নার ঐতিহ্য নতুন করে আবিষ্কার ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে উৎসাহিত করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ভারতীয় খাবারের স্বকীয়তা, বৈচিত্র্য এবং পুষ্টিগুণ বজায় রেখে তাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করা।
কলকাতা পর্বে বহু প্রতিভাবান তরুণ শেফ অংশগ্রহণ করে তাদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমের পরিচয় দেন। মূল কুলিনারি প্রতিযোগিতার পাশাপাশি আরও তিনটি প্রতিযোগিতা,  বেটার কিচেন বেকারি চ্যাম্পিয়ন, বেটার কিচেন এফ অ্যান্ড বি ইয়াং মাস্টার্স চ্যালেঞ্জ এবং এনজো হাউসকিপিং অলিম্পিয়াড  আয়োজিত হয়, যা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করে তোলে।
  অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সুযোগ যেমন USD 500 WCE স্কলারশিপ, Bridge USA J-1 এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম-এর আওতায় সুযোগ এবং ইউরোপে উচ্চশিক্ষার পথও পেতে পারে।
এই প্রসঙ্গে বেটার কিচেনের প্রকাশক একতা ভার্গব বলেন,
“আমাদের লক্ষ্য তরুণ শেফদের ভারতীয় আঞ্চলিক রান্নার সমৃদ্ধ ঐতিহ্যকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করা এবং তা বিশ্বমঞ্চে তুলে ধরা। ঐতিহ্য ও সৃজনশীলতার সমন্বয়ে আমরা এমন এক নতুন প্রজন্ম গড়ে তুলছি, যারা ভারতীয় রান্নাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।”
জাতীয় স্তরের বিজয়ীদের জন্য যথাক্রমে ₹৫১,০০০, ₹২১,০০০ এবং ₹১১,০০০ নগদ পুরস্কার নির্ধারিত হয়েছে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ₹২৫,০০০, ₹১০,০০০ এবং ₹৫,০০০ করে পুরস্কার দেওয়া হবে।
এভারেস্ট BKCC সিজন ৭-কে সমর্থন করছে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা, যেমন — এভারেস্ট (টাইটেল পার্টনার), ইনক্রেডিবল ইন্ডিয়া – পর্যটন মন্ত্রক, ভারতগ্যাস, গুজরাট ট্যুরিজম, উইজডম ক্যারিয়ার এডুকেশন, MYMENU365 (অরুণা শর্মা, IAS-এর উদ্যোগ) এবং শেফস আনলিমিটেড।
PIC  SANTANU DOLUI 
MOBILE NO ---7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির