১৬৭তম আয়কর দিবস উদযাপিত, করদাতা-বান্ধব উদ্যোগে জোর আয়কর দফতরের


পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতরের উদ্যোগে শুক্রবার আলিপুরের ধনো ধন্য অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ১৬৭তম আয়কর দিবস। 
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রাজ্যের  অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ, পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ।

 এদিনের অনুষ্ঠানে সফল আয়কর কর্মী ও অফিসারদের তাদের কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কৃত করা হয়।
 স্বপন দাশগুপ্ত দেশের অগ্রগতিতে শক্তিশালী প্রতিষ্ঠান ও জনবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কর প্রদানের সংস্কৃতি এবং স্বচ্ছ প্রশাসনই উন্নত অর্থনীতির অন্যতম ভিত্তি।
প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ  বলেন, আস্থা, স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে কর প্রশাসন গড়ে তুলতে দফতর প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থ জোগাতে আয়করের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নতুন আয়কর আইন, ২০২৫-কে দেশের কর ব্যবস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়। এই আইনের মাধ্যমে কর কাঠামোকে আরও সহজ, স্বচ্ছ, ন্যায্য ও দক্ষ করে তোলার পাশাপাশি স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
PIC  SANTANU DOLUI 
PHONE  NO  7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

পিছিয়ে পড়া মানুষদের পাশে ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব,পশ্চিমবঙ্গ

*টলিউডের নতুন তারকা মুখ অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী। "সেলাই" ছবিতে তার অভিনয়ে মুগ্ধ দর্শকমহল।*