শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকীতে ফেলে দেওয়া ফুল থেকে ধূপ ও আবির তৈরির ঘোষণা নগরোন্নয়ন মন্ত্রীর



 ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  আয়োজিত এক অনুষ্ঠানে এবার পুজোয় ব্যাবহারের পর ফেলে দেওয়া ফুল থেকে ধুপ ও আবির তৈরির পরিকল্পনার কথা ঘোষনা করলেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
কলকাতার চিনার পার্কে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আয়োজিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, 

প্রতিদিন রাজ্যের বিভিন্ন মন্দিরে বিপুল পরিমাণ ফুল-মালা ব্যবহার করা হয়। 

পুজো শেষে সেই ফুল নদী, পুকুর কিংবা আবর্জনার স্তূপে ফেলে দেওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। 

এই সমস্যা মোকাবিলায় ব্যবহৃত ফুল সংগ্রহ করে তা থেকে ধূপকাঠি ও আবির তৈরির উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের  মন্ত্রী দুধ কুমার মণ্ডল সহ বহু বিশিষ্ট মানুষ। 
সিদ্ধার্থ ওয়েলফেয়ার মিশনের  সাধারন সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, 
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নকে বাস্তবায়িত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
PIC  SANTANU DOLUI 
PHONE  NO  7499910422

Comments

Popular posts from this blog

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

অশান্ত বিশ্বের শান্তির পথ শ্রীচৈতন্যের বাণী, সেই বার্তাই বিশ্বব্যাপী প্রচার করে কলকাতায় ফিরলেন গৌড়ীয় মিশনের সভাপতি ও আচার্য্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ

সুন্দরবনকে বাঁচাতে মাতলা নদীর তীরে হাজার হাজার ম্যানগ্রোভ রোপণ