অ্যাড ফিল্ম মেকিংয়ে ১৫ বছরের একনিষ্ঠ 4. অ্যাড ফিল্ম মেকিংয়ে ১৫ বছরের একনিষ্ঠ সাধনা: মুম্বইয়ে সুপারস্টারের হাত থেকে অ্যাওয়ার্ড নিলেন ফিল্ম ডিরেক্টর শিলাজিৎ দে ও এসডিএফ প্রোডাকশন:*ত থেকে অ্যাওয়ার্ড নিলেন ফিল্ম ডিরেক্টর শিলাজিৎ দে ও এসডিএফ প্রোডাকশন:*
গত ১৫ বছর ধরে বিজ্ঞাপনী দুনিয়ায় বেশ চুটিয়ে কাজ করছেন এস ডি এফ প্রোডাকশন (শিলাজিৎ দে ফিল্মস প্রাইভেট লিমিটেড)-এর কর্ণধার শিলাজিৎ দে। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে অজয় দেবগণের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছেন তিনি। রিয়েল এস্টেট, এডুকেশন বা টেকনোলজির মতো কঠিন বিষয়কেও নিজের দারুণ স্টোরিটেলিং আর রাইটিং দিয়ে কীভাবে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে হয়, তা তাঁর অ্যাড ফিল্ম দেখলেই বোঝা যায়। এর পাশাপাশি তিনি নতুনদের ফিল্মমেকিং পড়াতেও বেশ ভালোবাসেন।তবে শিলাজিৎ বারবার মনে করিয়ে দেন, এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর গোটা টিম। তাঁর নিজস্ব ইনহাউস টিমে ভিএফএক্স, এডিটিং, ক্যামেরা ও রাইটিংয়ের প্রচুর প্রতিভাবান মানুষ রয়েছেন। শিলাজিতের লিডারশিপে এত বড় একটা ইউনিট শুটিং সেটে একসঙ্গে কাজ করে বলেই তাঁদের ফিল্মমেকিংয়ের ধারটা এত বেশি।সম্প্রতি এক আড্ডায় সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "অজয় দেবগণের থেকে পুরস্কার নেওয়ার পর আগামী দিনে কাজের মোটিভেশন কীভাবে ধরে রাখবেন?" জবাবে শিলাজিৎ বলেন, "মোটিভেশনটা তো আসে আমাদের ক্লায়েন্টদের থেকে! যখন দেখি আমাদের গল্পের জোরে কোনো ব্র্যান্ড মার্কেটে শক্তিশালী হচ্ছে আর তাদের সেলস রকেট গতিতে বাড়ছে, তখন আলাদাই তৃপ্তি হয়।
আমরা কৃতজ্ঞ যে ব্র্যান্ডগুলো বারবার আমাদের ওপর ভরসা করে। ওঁদের এই সুযোগ দেওয়াটাই আমাদের টিমকে আরও ভালো ফিল্ম বানাতে আর ওঁদের ব্র্যান্ডটাকে আরও মজবুত করতে সাহায্য করে।"
PIC SANTANU DOLUI
MOBILE NO -7499910422
Comments
Post a Comment