গীতা থেকে মহাভারত - ১৮ সংখ্যার তাৎপর্যে ১৮ কুণ্ডে মহাযজ্ঞ, বিশ্বশান্তির বার্তা কানমারিতে


গীতার রয়েছে ১৮টি অধ্যায়। মহাভারত বিভক্ত ১৮টি পর্বে। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে রয়েছে ১৮টি মহাপুরাণের উল্লেখ। আবার মহাভারতের ধর্মযুদ্ধও ১৮ দিন ধরে চলেছিল। 

সেই ১৮ সংখ্যার মধ্যেই জ্ঞান, ধর্ম, সত্য এবং ধর্ম প্রতিষ্ঠার প্রতীকী তাৎপর্য তুলে ধরতে একসঙ্গে ১৮টি কুণ্ডে বিশ্বশান্তির আহ্বানে মহাযজ্ঞ করলেন ১৮ জন সন্ন্যাসী।    

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের কানমারী বাজারে অনুষ্ঠিত হল অভিনব বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ। শ্রী শ্রী মনসা পুজো মেলা উপলক্ষে আধ্যাত্মিক মহাজাগরণের লক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরের পরিকল্পনায় এবং কানমারী ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়।  

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, হিন্দু ধর্মীয় ঐতিহ্যে ১৮ সংখ্যাটি নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত। 

সেই ভাবনাকেই সামনে রেখে ১৮টি কুণ্ডে ১৮ জন সন্ন্যাসীর মাধ্যমে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়।  

এই ১৮টি কুণ্ড তাই শুধুমাত্র যজ্ঞের আচারগত আয়োজন নয়, বরং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবধারার এক মহাসমন্বয়ের প্রতীক। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ এবং বিশ্বশান্তির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই যজ্ঞের অন্যতম উদ্দেশ্য।  

আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের সংকল্পিত ভাবধারাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন বলে জানান উদ্যোক্তারা।

 তাঁদের বক্তব্য, মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা এবং সমাজে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ।  

 এমন অভিনব আয়োজন ঘিরে স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যেও ছিল উৎসাহ।
PIC   SANTANU DOLUI 
MOBILE   NO   --7499910422

Comments

Popular posts from this blog

‘বিকশিত ভারত ২০৪৭’-এর দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষে স্কটিশ চার্চ কলেজে দু’দিনের আন্তর্জাতিক সেমিনার

Mariyam Ayesha – Fashion ModelThe Role of Fashion Models in the Modern Fashion Industry

অশান্ত বিশ্বের শান্তির পথ শ্রীচৈতন্যের বাণী, সেই বার্তাই বিশ্বব্যাপী প্রচার করে কলকাতায় ফিরলেন গৌড়ীয় মিশনের সভাপতি ও আচার্য্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ