Posts

মন্মথপুর প্রণব মন্দিরে জন্মাষ্টমী ও নন্দোৎসব, ১৩১ শিশুকৃষ্ণ ও ১৩১ যশোদার বর্ণাঢ্য শোভাযাত্রা

Image
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষে উৎসবের আবহে মেতে উঠল মন্মথপুর প্রণব মন্দির চত্বর।  বিশ্ববন্দিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের গৌরবময় ১৩১তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে এবার আয়োজন করা হয় এক অভিনব ধর্মীয় ও সাংস্কৃতিক শোভাযাত্রার। এই শোভাযাত্রায় ১৩১ জন শিশুকে শ্রীকৃষ্ণের সাজে এবং ১৩১ জন মাকে মা যশোদার সাজে সুসজ্জিত করা হয়।  স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রাটি এসে পৌঁছয় মন্মথপুর প্রণব মন্দিরে। শোভাযাত্রায় ছিল হরিনাম সংকীর্তন। পাশাপাশি শ্রীকৃষ্ণের শৈশবের বিভিন্ন লীলাকে তুলে ধরা হয় নানা সাজসজ্জা ও উপস্থাপনার মাধ্যমে। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রায় দুই শতাধিক খুদে পড়ুয়া কৃষ্ণের সাজে অংশ নেয় এই অনুষ্ঠানে।  খুদেদের এমন অভিনব উপস্থাপনা ঘিরে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শোভাযাত্রার রাস্তার দু'ধারে ভিড় জমে ...

শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব ঘিরে সপ্তাহব্যাপী অনুষ্ঠান ভারত সেবাশ্রম সঙ্ঘে

Image
 শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।  সঙ্ঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই বিশেষ পুজো, মঙ্গল আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন সঙ্ঘের প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবের মূল ভাবনা “মহাজাগরণ, মহামিলন” এবং “মহাসমন্বয়, মহামুক্তি”। জন্মাষ্টমীকে কেন্দ্র করে ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম-শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং সমাজের সর্বাঙ্গীণ কল্যাণে শ্রীকৃষ্ণের বাণী মানুষের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।” সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, সংস্কৃত স্তোত্র ও শ্লোক প্রতিযোগিতা, বৈদিক শান্তি যজ্ঞ, ভক্তিগীতি, গীতা পাঠ, ...

নেপাল-উত্তরাখণ্ডের মতো দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকাজে বড় ভরসা হতে পারে ড্রোন, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’-এ উঠে এল প্রযুক্তির নতুন সম্ভাবনা

Image
কলকাতা, ২৯ আগস্ট: পাহাড়ি এলাকায় হড়পা বান, ভূমিধস, ভূমিকম্প বা আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্গম এলাকায় দ্রুত পৌঁছনোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রাস্তা ও সেতু বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপর্যস্ত মানুষের কাছে দ্রুত খাবার, ওষুধ ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়াও কঠিন হয়। এই পরিস্থিতিতে ভবিষ্যতে ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে (আইইএম) অনুষ্ঠিত ‘অ্যাভিওনিক্স ২০২৬’ ড্রোন প্রতিযোগিতাকে ঘিরে সেই সম্ভাবনাই নতুন করে সামনে এসেছে। ২৮ ও ২৯ আগস্ট আইইএম ম্যানেজমেন্ট বিল্ডিংয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পড়ুয়ারা ড্রোনের নকশা, ফ্লাইট কন্ট্রোল, নির্ভুলতা, পাইলটিং এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। বক্তারা জানান, নেপাল বা উত্তরাখণ্ডের মতো পাহাড়ি অঞ্চলে দুর্যোগের সময় ড্রোনের মাধ্যমে দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব। আকাশ থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে কোথায় ধস নেমেছে, কোন এলাকায় মানুষ আটকে রয়েছেন কিংবা কোথায় ত্রাণ পৌঁছনো জরুরি, তা দ্রুত চি...

রাখিবন্ধনে সম্প্রীতি ও মানবিকতার বার্তা, আবাসিক ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

Image
 রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল।  উৎকর্ষে আরোহণ ও মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের উদ্যোগে সঙ্ঘের আবাসিক ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ রাখিবন্ধন অনুষ্ঠান ‘এসো রাখি পরি’। এই অনুষ্ঠানে শুধু রাখি পরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। আবাসিক ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটাতে দিনভর নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়।  বিশিষ্ট ভাস্কর বিমল কুন্ডু, বাচিকশিল্পী দেবাশীষ বসু-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা আবাসিক ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন এবং ছবি আঁকা, গান ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করেন। বিশিষ্ট ভাস্কর বিমল কুন্ডু বলেন, রাখিবন্ধনের মতো একটি আনন্দের উৎসবকে শিশুদের প্রতিভা বিকাশের সঙ্গে যুক্ত করাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। ‘ আয় হবে সহচরী, হাতে হাতে রাখি পরি, সবে মিলে আঁকা শিখি, ধরি সবে গান’ এই ভাবনাকে সামনে রেখে আবাসিক ছাত্রীদের ছবি আঁকা ও গান শেখানোর উদ্যোগ নেওয়া হয়। আয়োজ...

বন্যার্তদের পাশে ভারত সেবাশ্রম সংঘ, মেদিনীপুর থেকে অসম চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ

Image
ক্রমাগত বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।  এমনকী যে সমস্ত এলাকায় সাধারণত বন্যার প্রকোপ দেখা যায় না, এ বার সেখানেও জল ঢুকে পড়েছে।  হলদিয়া, তমলুক, মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকে জলমগ্ন হয়ে পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল-সহ বন্যাকবলিত প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী।  দেওয়া হচ্ছে শুকনো খাবার, প্রয়োজনীয় বস্ত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি দুর্গত মানুষের জন্য রান্না করা খিচুড়িও বিতরণ করা হচ্ছে।   দুর্গত মানুষের কাছে পৌঁছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, বন্যার মতো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য। প...